অর্থপাচার এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিকাশের কর্মশালা
অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ নিয়ে চট্টগ্রামের ডিস্ট্রিবিউটরদের জন্য কর্মশালা করেছে বিকাশ।
মঙ্গলবার বন্দর নগরীর একটি হোটেলে এই কর্মশালার আয়োজন করা হয় বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কর্মশালায় বিকাশের চিফ এক্সটারনাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার ও ক্যামেলকো শেখ মো. মনিরুল ইসলাম এবং হেড অব সেলস ইমন কল্যাণ দত্ত অংশ নেন।
