২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইএফআইসি ব্যাংকের ‘লিডার্স মিট’ অনুষ্ঠিত

সারাদেশের শাখা ব্যবস্থাপকদের নিয়ে ‘লিডার্স মিট’ করেছে আইএফআইসি ব্যাংক লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2017, 08:12 PM

Updated : 19 Aug 2022, 05:11 PM

ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে আইএফআইসি টাওয়ারে এই অনুষ্ঠান হয়।

ব্যাংকের ১৩৯ শাখার ব্যবস্থাপকরা অনুষ্ঠানে যোগ দেয়।

অনুষ্ঠানে শাখাগুলোর ব্যবসায়িক কর্মকাণ্ড পর্যালোচনা করা হয় এবং ব্যবসার ভবিষ্যত কৌশল ও কর্মপস্থা নিয়ে আলোচনা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ এ সারওয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।