গ্রীন ডেল্টা ইন্সুরেন্স ও সিলেট সিক্সার্সের চুক্তি
গ্রীন ডেল্টা ইন্সুরেন্স ও বিপিএলের নতুন ফ্রাঞ্চাইজ সিলেট সিক্সার্সের মধ্যে স্পনসরশিপ চুক্তি স্বাক্ষর হয়েছে।
সোমবার এই চুক্তি স্বাক্ষর হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেট সিক্সার্সের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন।
গ্রীন ডেল্টা ইন্সুরেন্সের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ফারজানা চৌধুরী এবং সিলেট সিক্সার্সের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির ওবায়েদ।
গ্রীন ডেল্টা ইন্সুরেন্সের উপদেষ্টা নাসির এ চৌধুরী, সিলেট সিক্সার্সের চেয়ারম্যান শাহেদ মুহিতসহ অন্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
