২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবনে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংকের ত্রাণ

বান্দরবন জেলায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৪৫০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2017, 08:53 PM

Updated : 19 Aug 2022, 05:10 PM

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ জুলাই বান্দরবন জেলার লামা উপজেলা পরিষদ কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি ২০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি লবণ এবং ১ কেজি চিনি হিসেবে ৯ মেট্রিক টন চাল, ৯০০ কেজি ডাল, ৪৫০ কেজি লবণ এবং ৪৫০ কেজি চিনি বিতরণ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।  

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বান্দরবন জেলার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম এবং ব্যাংকের আগ্রাবাদ, জুবিলী রোড, মুরাদপুর শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।