২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরবানির ঈদে সিঙ্গারের ‘ফ্রি ফ্রিজ’ জেতার সুযোগ

এবার কোরবানির ঈদে সিঙ্গার বাংলাদেশ নিয়ে আসছে বিশেষ অফার, যাতে ৩০০ ‘ফ্রি ফ্রিজ’ জিতে নেওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের জন্য। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2017, 08:00 PM

Updated : 19 Aug 2022, 05:10 PM

সোমবার সিঙ্গারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ঈদ অফারে সবাই কাত, ৩০০ ফ্রি ফ্রিজে বাজিমাত’ শীর্ষক এই ক্যাম্পেইন পুরো অগাস্ট মাস জুড়ে চলবে। 

এই অফারের সুযোগ নিতে সিঙ্গার ফ্রিজ/ফ্রিজার কেনার পর ক্রেতাকে তার মোবাইল নম্বর থেকে ৬৯৬৯ নম্বরে মেসেজ পাঠাতে হবে। যারা মেসেজ পাঠাবেন, তাদের মধ্যে থেকে ৩০০ জনকে লটারির মাধ্যমে বিজয়ী হিসেবে বেছে নিয়ে ফেরত দেওয়া হবে তার ফ্রিজের পুরো দাম।

এছাড়া এই অফরের সময়ে সিঙ্গার ফ্রিজ/ফ্রিজার কিনলে ১৫ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্টের সুযোগ থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

শূন্য শতাংশ ইন্টারেস্টে ছয় মাসের কিস্তিতে অথবা ১২ মাসের ‘সহজ কিস্তিতে’ ফ্রিজ/ফ্রিজার কেনার সুযোগ দিচ্ছে সিঙ্গার।

এই ক্যাম্পেইনে সিঙ্গার টিভি, মাইক্রোওয়েভ ওভেনসহ সবধরনের কিচেন অ্যাপ্লায়েন্সে ‘আকর্ষণীয়’ সব অফার দিচ্ছে বলেও জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।