ইউসিবির ইন্টারনেট ব্যাংকিং সুবিধা নিচ্ছে লিজ ফ্যাশন
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ইন্টারনেট ব্যাংকিং সুবিধা পেতে চুক্তি করেছে লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেড।
সোমবার ইউসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ব্যবসায়িক সেবার মানোন্নয়নের লক্ষ্যে’ ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক এ ই আব্দুল মুহাইমেন এবং লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লিও ঝোয়াং সম্প্রতি ওই সমঝোতা স্মারকে সই করেন।
ইউসিবি ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে লিজ ফ্যাশন ‘স্বল্পতম সময়ে সর্বোচ্চ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর’ ব্যাংকিং সুবিধা পাবে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
