২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে এনআরবি ব্যাংকের ২৬তম শাখা উদ্বোধন

রাজশাহীতে এনআরবি ব্যাংকের ২৬তম শাখা যাত্রা শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2017, 11:18 PM

Updated : 19 Aug 2022, 05:10 PM

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মেহমুদ হোসেন রোববার শাখাটি উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মনিরুজ্জামান মনি, ব্যাংকের চিফ অপারেটিং অফিসার ইমরান আহমেদ, রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান রাহাত শামস, শাখা ব্যবস্থাপক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।