২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ে ক্ষতিগ্রস্তদের জন্য শাহজালাল ব্যাংকের ত্রাণ

চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2017, 11:15 PM

Updated : 19 Aug 2022, 05:10 PM

শুক্রবার রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর, দক্ষিণ রাজানগর, ইসলামপুর, হোসনাবাদ, লালানগর ইউনিয়ন ও পৌরসভা এলাকায় আড়াইশ পরিবারের মধ্যে ক্রাণ বিতরণ করা হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি ২০ কেজি চাল, দুই কেজি ডাল, এক কেজি লবণ ও এক কেজি চিনি বিতরণ করা হয়।

রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়ন কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এসব ত্রাণ-সামগ্রী বিতরণ করেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য কামরুল ইসলাম চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী, ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক নাছির উদ্দিন, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান মো. সামছুদ্দোহা সিমু, আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক রাশেদ সারোয়ার, জুবিলী রোড শাখার ব্যবস্থাপক মো. হাবিবুল ইসলাম, মুরাদপুর শাখার ব্যবস্থাপক মো. নওশাদ আব্বাস, ওয়াসা মোড় শাখার ব্যবস্থাপক এ টি এম কামরুদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।