অ্যাক্টিভিটি ট্র্যাকার ফিটবিট এখন বাংলাদেশে
স্বাস্থ্য সচেতনদের জন্য ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ ডটকমবিডি নিয়ে এসেছে অ্যাক্টিভিটি ট্র্যাকার ফিটবিট।
যুক্তরাষ্ট্রভিত্তিক কনজুমার ইলেক্ট্রনিকস ইন্ডাস্ট্রি ফিটবিট বিশ্বের বিভিন্ন দেশে অ্যাক্টিভিটি ট্র্যাকার সরবরাহ করছে।
দারাজ ডটকমবিডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ফিটবিট ট্র্যাকারের সার্জ, ব্লেইজ, চার্জ ২, আল্টা ক্লাসিক, ফ্লেক্স ২ -এর মত বিভিন্ন সেরা মডেলের ট্র্যাকার রয়েছে। ৯,৫০০ থেকে ২৪,৪০০ টাকার মধ্যে এসব মডেল পাওয়া যাবে।
জিপিএস ট্র্যাকিং, পিওর পালস হার্ট রেট, সার্বক্ষণিক অ্যাক্টিভিটি ট্র্যাকিং, মাল্টি স্পোর্টস ট্র্যাকিং, দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ, মিউজিক, ইনকামিং কল নোটিফিকেশন, ওয়্যারলেস ডাটা সিঙ্কিংসহ বিভিন্ন আকর্ষনীয় ফিচার রয়েছে এসব ট্র্যাকার মডেলে।
এছাড়াও ফিটবিট ট্র্যাকারগুলো পাওয়া যাচ্ছে বিভিন্ন রঙ ও এলইডি ডিসপ্লেসহ।
৭ আগস্ট পর্যন্ত ফিটবিট পণ্যে পাওয়া যাচ্ছে ২০% মূল্যছাড়। পাশাপাশি ক্রেতারা পাবেন সহজ ৭ দিনের রিটার্ন পলিসিসহ ১ বছরের অফিসিয়াল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।
দারাজ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদাল হক বলেন, “দেশের তরুণ প্রজন্ম এখন স্বাস্থ্য ও পারিপার্শ্বিকতার প্রতি খুব বেশি সচেতন হয়ে উঠছে। ফিটবিট ট্র্যাকারগুলো তাদের প্রতিদিনকার কর্মকাণ্ড ও ফিটনেস কার্যক্রম ট্র্যাকিং করতে সাহায্য করবে।
এসব ফিটবিট স্টাইলিশ ট্র্যাকার এখন দারাজ ওয়েবসাইটে ২০% মূল্যছাড়ে পাওয়া যাচ্ছে। আমি সবাইকে এসব স্টাইলিশ ট্র্যাকার খুঁজে দেখার আহ্বান করছি।”
