২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হচ্ছে প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতার ১৮তম আসর

গত কয়েকবারের ধারাবাহিকতায় শুরু হতে যাচ্ছে  প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতার ১৮তম আসর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2017, 04:40 PM

Updated : 19 Aug 2022, 05:10 PM

বাংলাদেশি নারীদের যে কেউ অংশ নিতে পারবে এ প্রতিযোগিতায়; আগ্রহীদের ২৫ অগাস্টের মধ্যে রেসিপিসহ বানানো আচারের নমুনা পাঠাতে হবে।

প্রতিযোগিতায় বর্ষসেরা আচার বিজয়ী পাবেন দুই লাখ টাকা। এছাড়া চার ক্যাটাগরি- টক, মিষ্টি, ঝাল ও অন্যান্য বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হবে।

প্রতিটি বিভাগের প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন ও তৃতীয় পুরস্কার মাইক্রোওয়েভ ওভেন।

এছাড়া ৩৫ জন পাবেন শুভেচ্ছা পুরস্কার।

আচার পাঠানোর ঠিকানা- প্রাণ-আরএফএল গ্রুপ, ইভেন্ট ডিপার্টমেন্ট, ৬ষ্ঠ তলা, হোসেন সুপার মার্কেট, প্রগতি সরণি, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২।

এছাড়াও রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রংপুর ও বরিশাল প্রাণ সেলস অফিসে আচারের নমুনা পাঠানো যাবে।

একজন প্রতিযোগী একাধিক নমুনা পাঠাতে পারবেন। প্রতিটি আচারের তিনশ গ্রামের দুটি নমুনা কাচের বয়ামে প্যাক করে পাঠাতে হবে।

বয়ামের লেবেলের সঙ্গে লিখতে হবে প্রস্তুতকারীর নাম, ঠিকানা ও প্রস্তুতির তারিখ, সঙ্গে আলাদা খামে পেছনে নামসহ এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও  প্রতিটি আচারের নমুনার জন্য আলাদা কাগজে আচার তৈরির উপাদানসহ প্রস্তুত প্রণালী লিখে দিতে হবে।

ছয় ধরনের বৈশিষ্ট্য- স্বাদ, বাহ্যিক বৈশিষ্ট্য, সংরক্ষণ, পুষ্টি,  আকর্ষনীয় প্যাকিং  ও নতুনত্বর ওপর ভিত্তি করে বিজয়ী নির্বাচন করা হবে।