২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ ক্যাম্পে শাহ্জালাল ইসলামী ব্যাংকের বুথ

হজ পরিপালনের প্রয়োজনীয় নির্দেশনা ও সহায়তায় শাহ্জালাল ইসলামী ব্যাংক রাজধানীর আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পে একটি বুথ স্থাপন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2017, 06:21 PM

Updated : 19 Aug 2022, 05:07 PM

রোববার শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী এই বুথ এবং চিকিৎসা সেবা কেন্দ্রের উদ্বোধন করেন।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই বুথে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সৌজন্যে হজ গমনেচ্ছুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 

এছাড়া হজ গমনেচ্ছুদের হজ গাইড, ছাতা, জাতীয় দুইটি দৈনিক পত্রিকা এবং হজযাত্রীদের ক্যাম্প থেকে শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত যাতায়াতের সুবিধার্থে ব্যাংকের পক্ষ থেকে দুইটি মাইক্রোবাস দেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উত্তরা শাখার ব্যবস্থাপক মাহমুদুল শামীম তালুকদার, আশকোনা শাখার ব্যবস্থাপক চৌধুরী ফিরোজ হাসান উপস্থিত ছিলেন।