মুস্তাফিজের সঙ্গে ‘কোকা-কোলা কনটেস্ট’ জয়ীদের নৈশভোজ
ভাষা দিবস ক্যাম্পেইন এবং ‘রেডিও ফূর্তি বাসায় ইফতার কনটেস্ট’ এর ২০০ জন বিজয়ীর সঙ্গে ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের নৈশভোজের আয়োজন করেছে কোকা-কোলা বাংলাদেশ।
সম্প্রতি কোকা কোলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোকা-কোলা ভাষা দিবস ক্যাম্পেইনটি ছিল ভাষা আন্দোলনের বিষয়ে একটি কুইজ, যেখানে অংশগ্রহণকারীরা মহান ভাষা আন্দোলনের বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
আর রেডিও ফূর্তি পুরো রমজান মাসজুড়ে ‘বাসায় ইফতার কনটেস্ট’ এ অংশগ্রহণকারীরা পবিত্র রমজান মাসে ইফতার ও সেহরি সংক্রান্ত মজার সব অভিজ্ঞতা তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ও মজার অভিজ্ঞতা বর্ণনাকরীদের বিজয়ী হিসেবে মনোয়ন করা হয়।
কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাদাব আহমেদ খান বলেন, “কোকা-কোলা প্রতিদিনই কোনো না কোনোভাবে সবাইকে একত্রিত করে থাকে।
“কোকা-কোলার সকলকে একত্রিত করার এই প্রয়াস হতে পারে মাতৃভাষার মাধ্যমে আমাদের ভালবাসার মানুষের সাথে অনুভূতিগুলো ব্যক্ত করতে পারা, অথবা পরিবার পরিজনদের নিয়ে একত্রে খাবারের আনন্দ উপভোগ করা।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈশভোজে নানা বিনোদনমূলক গেমস ও কার্যক্রমে পুরস্কার বিজয়ীরা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের সঙ্গে অংশ নেওয়ার সুযোগ পান।
এছাড়াও ছিল জনপ্রিয় কণ্ঠশিল্পী কণার গান।
