নৌ-শ্রমিকদের ধর্মঘটের হুমকিতে এফবিসিসিআইর উদ্বেগ
নৌ-যান শ্রমিক ফেডারেশনের ধর্মঘট আহ্বানেউদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
বাংলাদেশ ও ভারতের কারাগারে আটক ১৬ নৌ শ্রমিকের মুক্তিসহ ২১ দফা দাবি পূরণ না হলে ২৪ জুলাই থেকে লাগাতার নৌ ধর্মঘটের হুমকি দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজজটের ফলে কন্টেইনার ভাড়া বেড়েযাওয়ার বিষয়টি তুলে ধরে বিবৃতিতে বলা হয়, “এমনিতেই প্রতিযোগী দেশগুলোর তুলনায় বন্দর-সুবিধায় বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে। নৌ খাতে ধর্মঘটহলে অর্থনীতিতে তা নেতিবাচক প্রভাব ফেলবে।”
আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানেরজন্য নৌ-পরিবহন মন্ত্রণালয়সহ সব পক্ষের প্রতি আহ্বান রেখেছে এফবিসিসিআই।
