২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনলিমিটেড ইন্টারনেটসহ রবির হজ রোমিং প্যাকেজ

এ বছরের হজযাত্রীদের জন্য ৪৫ দিন মেয়াদী বিশেষ হজ রোমিং প্যাকেজ চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2017, 03:56 PM

Updated : 19 Aug 2022, 05:06 PM

বৃহস্পতিবার অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এ প্যাকেজের আওতায় আনলিমিটেড ইন্টারনেটসহ ১০০ মিনিট লোকাল আইটগোয়িং কল, যে কোনো ইনকামিং কলের জন্য ১০০ মিনিট, বাংলাদেশে কল করার জন্য ১০০ মিনিট এবং যে কোন দেশে ১০০ আউটগোয়িং এসএমএস উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

প্যাকেজটির মূল্য নির্ধারণ করা হয়েছে চার হাজার ৯৯৯ টাকা। ইনকামিং এসএমএসের জন্য কোনো চার্জ দিতে হবে না এবং অন্য কোনো দেশে আন্তর্জাতিক কলের ক্ষেত্রে ভিন্ন চার্জ প্রযোজ্য হবে।

রবি সেবা কেন্দ্রগুলো থেকে হজ্ব রোমিং প্যাকেজটি চালু করতে পারবেন গ্রাহকরা।

বান্ডেলটি উপভোগের জন্য *১২৩*৮*২*৮# কোডটিতে ডায়াল করতে হবে।

হজ রোমিং প্যাকেজের পাশাপাশি যেসব গ্রাহক স্বল্প সময়ের জন্য সৌদি আরব ভ্রমণ করতে যাবেন তারাও এক, তিন, সাত ও ১০ দিন মেয়াদী রোমিং প্যাকেজ থেকে সুবিধামতো একটি বিকল্প বেছে নিতে পারবেন।

একদিনের জন্য সৌদি আরবে রোমিং বান্ডেল প্যাকেজটি গ্রহণ করতে ৯৯৯ টাকা দিতে হবে।এ প্যাকেজের আওতায় আনলিমিটেড ইন্টারনেটসহ ৬০ মিনিট লোকাল কল, বাংলাদেশের সাথে ইনকামিং ও আউটগোয়িং কলের জন্য ১০ মিনিট এবং ১০টি এসএমএস উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

এক হাজার ৪৯৯ টাকায় তিনদিন মেয়াদী রোমিং বান্ডেলের সাথে রয়েছে আনলিমিটেড ইন্টারনেট সুবিধাসহ ৭০ মিনিটের লোকাল কল এবং বাংলাদেশের সাথে ইনকামিং ও আউটগোয়িং কলের জন্য ২০ মিনিট এবং ২০টি এসএমএস।

সাত দিনের রোমিং বান্ডেল প্যাকেজের নির্ধারিত দাম এক হাজার ৯৯৯ টাকা। এ প্যাকেজের সাথে রয়েছে আনলিমিটেড ইন্টারনেট, ১৫০ মিনিট লোকাল কল এবং বাংলাদেশের সাথে ৩০ মিনিট ইনকামিং ও আইটগোয়িং কলসহ ৩০টি এসএমএস।

অন্যদিকে দশদিন মেয়াদী প্যাকেজটির দাম দুই হাজার ৪৯৯ টাকা। এ প্যাকেজে আনলিমিটেড ইন্টারনেট, ১৬০ মিনিট লোকাল কল, বাংলাদেশের সাথে ৪০ মিনিট ইনকামিং ও আউটগোয়িং কল এবং ৪০টি এসএমএস উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

ইন্টারনেট প্ল্যানটি শুধু পোস্টপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য। প্রি-পেইড গ্রাহকরা শুধু কল ও এসএমএস সেবাগুলো গ্রহণ করতে পারবেন।