২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়নাইজার প্রযুক্তির এসি এনেছে ওয়ালটন

চলতি বছরের শুরুতে ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির এসি বাজারে ছাড়ার পর এবার আয়নাইজার প্রযুক্তির এসি এনেছে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2017, 11:50 PM

Updated : 19 Aug 2022, 05:06 PM

নতুন দুটি প্রযুক্তি সংযুক্ত এসি বাজারে আসায় এবার গতবছরের তুলনায় বিক্রি ৫৭ শতাংশ বাড়বে বলে আশা করছেন কোম্পানির কর্মকর্তারা।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসিতে নতুন প্রযুক্তি সংযুক্তির খবর দিয়ে ওয়ালটন জানায়, আয়নাইজার প্রযুক্তির এসিগুলো রুমের বাতাসকে ধুলো-ময়লা ও ব্যাকটেরিয়ামুক্ত করবে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, চলতি মাসেই বিশ্বের লেটেস্ট আয়নাইজার প্রযুক্তির এসি বাজারে ছেড়েছে ওয়ালটন। প্রথম ধাপে এই প্রযুক্তির ২৪ হাজার বিটিইউ’র এসি বাজারে ছাড়া হয়েছে, যার দাম ধরা হয়েছে ৫৬ হাজার ৯০০ টাকা। এই প্রযুক্তির ১৮ হাজার বিটিইউ’র এসি শিগগিরই বাজারে আসছে। এছাড়া চলতি মাসেই ক্রেতারা পাচ্ছেন ২৪ হাজার বিটিইউ’র ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির এসি।

আয়নাইজার সম্পর্কে ওয়ালটন এসি সোসিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. ইসহাক রনি বলেন, এটি একটি উচ্চ প্রযুক্তির ডিভাইস, যা নেগেটিভ আয়ন সৃষ্টি করে রুমের বাতাস থেকে ধুলো, ব্যাকটেরিয়া ও বাজে গন্ধ ফিল্টারিং করে নিশ্চিত করে স্বাস্থ্যকর ও বিশুদ্ধ বাতাস।

গাজীপুরের চন্দ্রায় নিজস্ব কারখানায় সর্বাধুনিক প্রযুক্তিতে মানসম্পন্ন এসি তৈরি করছে ওয়ালটন। অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানিও হচ্ছে। অত্যাধুনিক মেশিনারিজ স্থাপনের প্রেক্ষিতে উৎপাদন বৃদ্ধি এবং আনুষঙ্গিক কাঁচামাল নিজস্ব কারখানায় তৈরির ফলে উৎপাদন খরচ কমেছে বহুলাংশে। 

ওয়ালটনের এসি বিপণন বিভাগের প্রধান আব্দুল বারী বলেন, চলতি বছর এসির বাজার নিজেদের দখলে নিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন তারা। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৭ শতাংশ।