২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে ক্রোনসের কান্ট্রি ম্যানেজার মনিরুজ্জামান

বাংলাদেশে প্যাকেজিং ও বটলিং মেশিনারি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্রোনসের কান্ট্রি ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মনিরুজ্জামান, যিনি এর আগে ‘ফরচুন ৫০০’ কোম্পানিতে এক যুগের বেশি সময় বিক্রয় ও বিপণন ব্যবস্থাপনায় কাজ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2017, 07:11 PM

Updated : 19 Aug 2022, 05:05 PM

মঙ্গলবার ক্রোনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যবিত্ত শ্রেণির ক্রয়ক্ষমতা বাড়ায় বাংলাদেশে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি পেয়েছে। ফলে ক্রোনস বাংলাদেশকে উচ্চ সম্ভাবনার একটি বাজার হিসেবে বিবেচনা করছে।

দক্ষিণ এশিয়া ক্রোনসের প্রধান নির্বাহী কর্মকর্তা মারকুইস উইন্টার বলেন, “মনিরুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশে আমাদের গ্রাহকদের আন্তর্জাতিক মানের সেবা দেওয়ার বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।” 

মো. মনিরুজ্জামান বলেন, বাংলাদেশে ক্রোনসের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে তিনি গর্বিত। তিনি বিশ্বাস করেন, বাংলাদেশে দেশীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হবে ক্রোনস।

জার্মান কোম্পানি ক্রোন্স এজি প্যাকেজিং ও বটলিং মেশিন প্রস্তুতকারী বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।