২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনআরবি ব্যাংক-মিলটেক সলিউশনে সমঝোতা চুক্তি

গ্রাহকদের সুবিধার্থে সমঝোতা চুক্তি করেছে এনআরবি ব্যাংক ও মিলটেক সলিউশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2017, 05:00 PM

Updated : 19 Aug 2022, 05:05 PM

সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মেহমুদ হোসেন ও মিলটেক সলিউশনসের সিইও কায়সার আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন।

এনআরবি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই চুক্তির আওতায় এনআরবি ব্যাংক লিমিটেডের সঞ্চয়ী হিসাব গ্রাহকরা বিনামূল্যে অফলাইন মিস কল টপ আপ সেবা গ্রহণ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে এনআরবি ব্যাংক লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ইমরান আহমেদ ও মিলটেক সলিউশনেরএর কান্ট্রি ডিরেক্টর আহমেদ সাইফ রেজা উপস্থিত ছিলেন।