শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ২৪৯তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ৩ জুলাই ব্যাংকটির প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান সভায় সভাপতিত্ব করেন।
সভায় বেশ কিছু বিনিয়োগ প্রস্তাব অনুমোদন এবং ব্যাংকিং নীতিমালা পর্যালোচনা করা হয়।
সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, মো. হারুন মিয়া ও পরিচালকরা উপস্থিত ছিলেন।
