বাজারে আসছে ‘টেকনো’ ব্র্যান্ডের স্মার্টফোন
বাংলাদেশের বাজারে আন্তর্জাতিক ব্র্যান্ড ‘টেকনো’ব্র্যান্ডের স্মার্টফোন নিয়ে আসছে ট্রানশান বাংলাদেশ লিমিটেড।
এ মাসেই ‘টেকনো’ স্মার্টফোন আনুষ্ঠিকভাবে বাজারে আনার ঘোষণা আসছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের সিইও রেজওয়ানুল হক।
সোমবার গুলশানে ট্র্যানশান বাংলাদেশের প্রধান কার্যালয়েতিনি সাংবাদিকদের জানান, আগামী ১৭ জুলাই আনুষ্ঠানিকভাবে ‘টেকনো’ মোবাইল ফোনআনার ঘোষণা আসছে।
টেকনো মোবাইল হ্যান্ডসেট উৎপাদনকারী প্রতিষ্ঠান হল চীনের ট্রানশান হোল্ডিংস। ট্রানশান বাংলাদেশ তাদের আরেকটি ব্র্যান্ড ‘আইটেল’ ইতিমধ্যে বাজারজাত শুরু করেছে।
রেজওয়ানুল হক বলেন, আন্তর্জাতিক ব্রান্ড ‘টেকনো’ বর্তমানে ৫৮টি দেশে বিক্রি হচ্ছে। আফ্রিকায় এ ব্র্যান্ড বিক্রির দিক দিয়ে শীর্ষে অবস্থানে রয়েছে, সেখানে ২৩ দশমিক ৭৮ শতাংশ হ্যান্ডসেট বাজার এই ব্র্যান্ডের দখলে রয়েছে।
রেজওয়ানুল হক জানান, টেকনো ব্র্যান্ডের আইথ্রি, আই সেভেন, সিএক্স এয়ার, ডব্লিউ থ্রি ও ডব্লিউ ফোর মডেলের হ্যান্ডসেটগুলোর দাম হবে ছয় থেকে ২০ হাজার টাকার মধ্যে।
‘টেকনো’ স্মার্টফোনে থাকছে ১০০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং ১৩ মাস ব্র্যান্ড ওয়ারেন্টি।
হ্যান্ডসেটের বিক্রয়োত্তর সেবা দিতে ইতিমধ্যে ট্রানশান বাংলাদেশ ১৭টি সার্ভিস সেন্টার করেছে এবং চলতি বছরেই এর সংখ্যা ৩৩টিতেদাঁড়াবে বলে জানান রেজওয়ানুল হক।
‘ট্রানশান হোল্ডিংস’ মোবাইল হ্যান্ডসেট কোম্পানি সরাসরি বাংলাদেশে তাদের কার্যক্রম চালু করতে এ বছর ট্রানশান বাংলাদেশ নামে কাজ শুরু করে।
