২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলালিংক-আইটেলের ১৮ জিবি ইন্টারনেটসহ স্মার্টফোন

মোবাইল ফোন অপারেটর বাংলালিংক বিনামূল্য ১৮ জিবি ইন্টারনেট এবং ৪৫০ মিনিটি টকটাইমসহ নিয়ে এল ‘আইটেল আইটি ১৫০৮’ স্মার্টফোন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2017, 08:37 PM

Updated : 11 Oct 2022, 01:57 PM

বুধবার রাজধানীর গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার্স ডেনে একটি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মার্টফোনটি উন্মোচন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলালিংকের হেড অব ডিভাইস শাহরিয়ার আহমেদ রেমন বলেন, “সুলভ মুল্যের এ স্মার্টফোনের সাথে থাকছে বিনামূল্যে ১৮ জিবি ইন্টারনেট এবং ৪৫০ মিনিট টকটাইম (৩০০ মিনিট অন-নেট, ১৫০ মিনিট অফ-নেট (সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত)।

“আমরা গ্রাহকদের স্মার্টফোনের সাথে ফ্রি ইন্টারনেটও দিচ্ছি, যেন তারা ডিজিটাল বিশ্বের নতুন সম্ভাবনার সাথে নিজেদের সম্পৃক্ত করতে পারেন, যা তাদের জীবনকে আরও সহজ করে তুলবে। আমরা আইটেলের সাথে যুক্ত হতে পেরে এবং গ্রাহকদের জন্য আকর্ষণীয় বান্ডেল নিয়ে আসতে পেরে অত্যন্ত আনন্দিত।”

‘আইটেল আইটি ১৫০৮’ স্মার্টফোন চার হাজার ৩৯০ টাকায় পাওয়া যাবে।

এ অফারটি উপভোগ করতে গ্রাহককে ‘it1508’ লিখে ৪৩২১ নম্বর-এ পাঠাতে হবে অথবা * ৫০০০*৫২১# ডায়াল করতে হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

ট্র্যানসিয়ন বাংলাদেশ লিমিটেডের সিইও রেজওয়ানুল হক বলেন, “আমরা বিশ্বাস করি, যোগাযোগ এবং সাশ্রয়ী মূল্যের স্মার্ট ডিভাইস এবং ডিভাইসের সাথে বিনামূল্যে বান্ডেল অফারের শক্তি আমাদের অর্থনৈতিক অবস্থা পরিবর্তনে সহায়তা করবে, যা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমদের সাহস যোগাবে।”

স্মার্টফোনটিতে রয়েছে ৫ ইঞ্চি এফডব্লিউভিজিএ স্ক্রিন, ২৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৫এমপি+২এমপি এএফ ফ্ল্যাশ ক্যামেরা, অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১, ১ জিবি র‌্যাম, ৮ জিবি রম, ৩২ জিবি পর্যন্ত মেমোরি সাপোর্ট এবং ১.২ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর।