নতুন ঠিকানায় ব্র্যাক ব্যাংক যাত্রাবাড়ী শাখা
নতুন ঠিকানায় সরিয়ে নেওয়া হয়েছে ব্র্যাক ব্যাংকের যাত্রাবাড়ী শাখা। এখন এটি নতুন ভবনে আরও বড় পরিসরে কার্যক্রম শুরু করেছে।
রোববার ২৪৯/বি/২ দক্ষিণ যাত্রাবাড়ী মনসুর কমপ্লেক্সের শাখাটি ৩৯ যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে সরিয়ে নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বেসরকারি এই ব্যাংকটির এসএমই ব্যাংকিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান সৈয়দ আবদুল মোমেন নতুন জায়গায় শাখাটির কার্যক্রম উদ্বোধন করেন।
স্থানীয় বণিক সমিতির সভাপতি দেলুয়ার হোসেন দিলু, সাবেক কাউন্সিলর ও সায়েদাবাদ বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি মোবারক হোসেন এবং বাংলাদেশ কেমিক্যাল ও ড্রাগ সমিতির উপদেষ্টা শাফিউদ্দীন আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
