২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাশ্রয়ী’ দামে আরএফএলের জুতা‘ওয়াকার’

সববয়সীদের জন্য ‘সাশ্রয়ী’ দামে ‘মানসম্মত’ জুতা জোগান দেওয়ারজন্য বাজারে ‘ওয়াকার’ জুতা এনেছে আরএফএল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2017, 07:06 PM

Updated : 19 Aug 2022, 05:02 PM

সম্প্রতি রাজধানীর বাড্ডায় আরএফএলের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল নতুন ব্র্যান্ডের এই জুতার মোড়ক উন্মোচন করেন বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়- কিছুদিনের মধ্যেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ‘ওয়াকারের’ দোকান থেকে ক্রেতারা এসব জুতা কিনতে পারবেন।

অন্যদের মধ্যে ‘ওয়াকারের’ চিফ অপারেটিং অফিসার কামরুল হাসান,জেনারেল ম্যানেজার (বিপণন) এমএএম মুনীম, অপারেশনাল ম্যানেজার শিবঅভ্র চ্যাটার্জি, প্রোডাকশন ম্যানেজার সৈয়দ আব্দুল্লাহ আল আরাফাত ও অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার মাইনুল হাসান মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।