কাতারে ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা
ঢাকা ও চট্টগ্রাম থেকে কাতারের রাজধানী দোহায় ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান পরিবহন সংস্থাটি জানায়, ১ সেপ্টেম্বর থেকে সপ্তাহে চার দিন ঢাকা ও চট্টগ্রাম থেকে এই ফ্লাইট ছাড়বে।
প্রাথমিকভাবে সোম, বুধ, শুক্র ও রোববার ঢাকা থেকে সন্ধ্যা ৬টায় এবং চট্টগ্রাম থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় দোহার উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে।
দোহা থেকে একই দিন স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম ও ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে আসবে। পরদিন সকাল ৮টায় চট্টগ্রাম ও সকাল সাড়ে ৯টায় তা ঢাকা পৌঁছাবে।
ঢাকা-দোহা-ঢাকা ও চট্টগ্রাম-দোহা-চট্টগ্রাম রুটে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্র্যাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চট্টগ্রাম থেকে দোহা ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া হবে ২৩ হাজার ৩৮৫ টাকা।
