২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজায় ওয়ালটন পণ্যের বিক্রি বেড়েছে ২৫ শতাংশ

এ বছর রোজার মাসে ওয়ালটনের গৃহস্থালি পণ্যের বিক্রি গত বছরের তুলনায় ২৫ শতাংশ বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2017, 07:30 PM

Updated : 19 Aug 2022, 05:01 PM

শনিবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, সাশ্রয়ী মূল্যে উচ্চ গুণগতমানের সর্বাধিক মডেলের গ্রহস্থালি পণ্য বাজারে আনায় গ্রাহকপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে ওয়ালটন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশীয় ব্র্যান্ডটি বাজারে নিয়ে এসেছে ৪০ ধরনের প্রায় ২০০ মডেলের পণ্য।

ওয়ালটনের স্মল অ্যাপ্লায়েন্সেসের প্রোডাক্ট ম্যানেজার মাশরুর হাসানকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, রোজার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কোরবানি ঈদেও বিক্রির এই ধারাবাহিকতা বজায় রাখতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ওয়ালটন।