মোটরসাইকেল জিতলেন রবি গ্রাহক
মোবাইল ফোন অপারেটর রবি আয়োজিত ‘বাই রবি অ্যান্ড উইন মোটরবাইক-এলইডি টিভি-স্মার্টফোন’ ক্যাম্পেইনে অংশ নিয়ে মোটরসাইকেল জিতেছেন ঝিনাইদহের একজন গ্রাহক।
বৃহস্পতিবার রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ক্যাম্পেইনের অংশ নিতে গ্রাহককে রবির ৩৩ টাকা বান্ডেল প্যাকেজ গ্রহণ করতে হয়েছে।
এরপর পুরস্কার জিততে এই ক্যাম্পেইনের আওতাভুক্ত গ্রাহকদের মধ্যে এক মাসে ৫০০ টাকার সেবা গ্রহণকারীদের মধ্যে প্রথম হয়েছেন ওই গ্রাহককে।
গত ৮ মে শুরু হওয়া দুই মাসব্যাপী চলা ক্যাম্পেইন শেষ হয়েছে বৃহস্পতিবার।
ক্যাম্পেইনের অংশ হিসেবে দ্বিতীয় মাসের দ্বিতীয় মোটরসাইকেল বিজয়ীর নাম শিগগরিই ঘোষণা করা হবে।
মোটারসাইকেল ছাড়াও প্রতি সপ্তাহে একজন গ্রাহক পেয়েছেন ৩২ ইঞ্চি এলইডি টিভি। এজন্য বিজয়ী গ্রাহককে ৩৩ টাকা বান্ডেল প্যাকেজ কিনে প্রতি সপ্তাহে ১৫০ টাকা মূল্যের সেবা গ্রহণ করার ক্ষেত্রে প্রথম হিসেবে নির্বাচিত হতে হয়েছে।
এছাড়া এ ক্যাম্পেইনের আওতায় সকাল ১০টা থেকে দুপুর ১২টা, দুপুর ১২টা থেকে দুপুর ২টা, দুপুর ২টা থেকে বিকাল ৪টা, বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা এই সময়সীমাগুলোর মধ্যে প্রতিটি সময়সীমায় প্রথম ৩৩ টাকা বান্ডেল প্যাকেজ কেনা পাঁচজন গ্রাহক পেয়েছেন একটি করে স্মার্টফোন।
