২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটনের এনএইচ সিরিজের নতুন দুই স্মার্টফোন বাজারে

প্রিমো এনএইচ সিরিজের নতুন দুই মডেলের স্মার্টফোন এনেছে ওয়ালটন; এর একটি ‘প্রিমো এনএইচ৩’, অপরটি ‘প্রিমো এনএইচ৩ লাইট’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2017, 06:13 PM

Updated : 11 Apr 2022, 11:52 PM

বুধবার ওয়ালটন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাশ্রয়ী মূল্যের দুটি ফোনেই রয়েছে মাল্টিটাস্কিং সুবিধা। ওজনে হালকা কিন্তু উন্নত ফিচারের ফোন দুটির ডিজাইন ও আয়তন একই। তবে ক্রেতাদের চাহিদা, রুচি ও ক্রয়ক্ষমতা অনুযায়ী ফোন দুটির কনফিগারেশন ও মূল্যে ভিন্নতা রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনএইচ৩ স্মার্টফোনের দাম ধরা হয়েছে মাত্র ৭ হাজার ৭৯০ টাকা, আর এনএইচ৩ লাইটের ৬ হাজার ৪৯০ টাকা।

দুটি ফোনই কফি, কালো ও সোনালি- তিনটি ভিন্ন রংয়ে পাওয়া যাচ্ছে। থাকছে এক বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা।

ওয়ালটন সেল্যুলার ফোন গবেষণা ও উন্নয়ন বিভাগের ডেপুটি ডিরেক্টর আরিফুল হক রায়হান জানান, এনএইচ৩ এবং এনএইচ৩ লাইট মডেলের স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে ৫ দশমিক ৫ ইঞ্চির এইচডি আইপিএস প্রযুক্তির ২ দশমিক ৫ডি কার্ভড (বাঁকানো) গ্লাসের ডিসপ্লে। ফলে মুভি দেখা, গেম খেলা, বই পড়া বা ইন্টারনেট ব্রাউজিংয়ে মিলবে উন্নত অভিজ্ঞতা।

১ দশমিক ৩ গিগাহার্জের কোয়াড কোর প্রসেসর দেবে উচ্চগতির নিশ্চয়তা। গ্রাফিক্স হিসেবে থাকছে মালি-৪০০। ফলে গেম খেলা বা মুভি দেখা হবে নির্ঝঞ্জাট। অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ নূগাট চালিত ফোনদুটির দীর্ঘ পাওয়ার ব্যাকআপ নিশ্চিতে রয়েছে ২৮০০ মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি।

এনএইচ৩ মডেলের র্যা ম ২ গিগাবাইটের। আর ইন্টারনাল স্টোরেজ ১৬ গিগাবাইট। অন্যদিকে এনএইচ৩ লাইটের র্যা ম ১ গিগাবাইটের। ইন্টারনাল স্টোরেজ ৮ গিগাবাইট। উভয় ফোনে এসডি কার্ডের মাধ্যমে ৬৪ গিগাবাইট পর্যন্ত মেমোরি বাড়ানো যাবে।

এনএইচ৩ মডেলে রয়েছে বিএসআই সেন্সরযুক্ত অটোফোকাস ও এলইডি ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। অপরদিকে এনএইচ৩ লাইট মডেলে রয়েছে বিএসআই সেন্সরযুক্ত অটোফোকাস ও এলইডি ফ্ল্যাশসহ ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।

যাতে ফুল এইচডি (১০৮০ বাই ১৯২০) মোডে ভিডিও ধারণ করা যাবে। সেলফিপ্রেমীদের জন্য উভয় ফোনে থাকছে বিএসআই সেন্সরযুক্ত ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। উভয় ফোনের ফ্রন্টে এলইডি ফ্ল্যাশ থাকায় অন্ধকার বা কম আলোতেও স্পষ্ট ছবি তোলা যাবে।

উভয় ফোনে মিরা ভিশন ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করায় ছবি ও ভিডিওর কালার হবে ভাইব্রান্ট ও বৈচিত্র্যময়। মাল্টি-উইন্ডো প্রযুক্তি থাকায় একই সঙ্গে ডিসপ্লেতে একাধিক অ্যাপস ব্যবহার করা যাবে। ইন্টিগ্রেটেড ব্যাটারি সেভার থাকায় ব্যাটারি সাশ্রয় হবে।

থ্রিজি সাপোর্টেড উভয় ফোনেই ব্যবহার করা যাবে দুটি সিম।

দেশের সকল ওয়ালটন প্লাজা ও ব্র্যান্ডেট আউটলেটে ০ শতাংশ ইন্টারেস্টে ৬ মাসের ইএমআই সুবিধায় কেনা যাচ্ছে যে-কোনো মডেলের ওয়ালটন স্মার্টফোন। একই সঙ্গে ১২ মাসের কিস্তি সুবিধাও রয়েছে।