২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিপি স্টার গ্রাহকদের রিলাক্স পরিবহনে ছাড়

গ্রামীণফোনের স্টার গ্রাহকরা ‘রিলাক্স ট্রান্সপোর্টে’ যাতায়াতের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2017, 09:23 PM

Updated : 19 Aug 2022, 04:59 PM

গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে প্রতিষ্ঠান দুটি সম্প্রতি চট্টগ্রামে একটি চুক্তি সই করেছে বলে মঙ্গলবার মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নতুন এ চুক্তির আওতায় ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-কক্সবাজার এবং কক্সবাজার-ঢাকা রুটে রিলাক্স ট্রান্সপোর্টে ১১ শতাংশ ছাড়ে টিকেট কিনতে পারবেন ‘জিপি স্টার গ্রাহকরা’।

এ ছাড়ের সুবিধা পেতে হলে জিপি স্টার গ্রাহকদের রিলাক্স ট্রান্সপোর্টের বাস কাউন্টারে গিয়ে নিজেদের মোবাইল থেকে একটি ‘সহজ ম্যাসেজ’ পাঠাতে হবে।

গ্রামীণফোনের চট্টগ্রাম অঞ্চলের প্রধান এম শাওন আজাদ, চট্টগ্রাম অঞ্চলের বিপণন বিভাগের প্রধান মো. রাশেদুল হাসান, রিলাক্স ট্রান্সপোর্টের ব্যবস্থাপনা পরিচালক এটিএম রশিদ উদ্দিন এবং পরিচালক (প্রশাসন) সাব্বির আহমেদ চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এম শাওন আজাদ বলেন, এই চুক্তির ফলে রিলাক্স ট্রান্সপোর্টের বর্তমান টিকেটের দামের ওপর গ্রামীণফোন স্টার গ্রাহকরা প্রতি টিকেটে ১৪০ টাকা থেকে ২২০ টাকা পর্যন্ত ছাড় পাবেন।

“স্টার গ্রাহকদের বিশেষ সুবিধা দেওয়ার আমাদের এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”