২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেরা ব্যাংকের’ পুরস্কার জয় ইবিএলের

বিদেশি একটি পত্রিকার বিচারে বাংলাদেশের ‘সেরা ব্যাংকের’ পুরস্কার পেয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2017, 11:07 PM

Updated : 19 Aug 2022, 04:58 PM

সম্প্রতি হংকংভিত্তিক অর্থনীতি বিষয়ক পত্রিকা ‘ফিন্যান্স এশিয়া’ আয়োজিত এশিয়া কান্ট্রি অ্যাওয়ার্ডস ফর অ্যাচিভমেন্ট অনুষ্ঠানে এ পুরস্কারের জন্য ব্যাংকটির নাম ঘোষণা করা হয়।  

অনুষ্ঠানে ইবিএল’র ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার পুরস্কারের ট্রফি গ্রহণ করেন বলে রোববার প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।