ওয়ালটনের এলইডি টিভির ৬৭টি মডেল বাজারে
গত রোজার ঈদের চেয়ে এবারের ঈদে ৪০ শতাংশ বেশি এলইডি টিভি বিক্রির টার্গেট নিয়েছে ওয়ালটন।
বাজারে ওয়ালটনের ৬৭টি মডেলের এলইডি (লাইট অ্যামিটিং ডায়োড) টেলিভিশন নিয়ে বিক্রির এমন প্রবৃদ্ধি আশা করছে দেশীয় কোম্পানিটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন জানায়, এবারের ঈদে দেশব্যাপী এলইডি টেলিভিশনের চাহিদা তুলনামূলক বেশি। আর এই বাড়তি চাহিদা পূরণে সব শ্রেণি-পেশার গ্রাহকের জন্য ৬৭টি মডেলের এলইডি টিভি বিক্রি করছে ওয়ালটন।
ওয়ালটনের বিপণন বিভাগের কর্মকর্তারা জানান, তাদের রয়েছে ১৯, ২০, ২৪, ২৮, ৩২, ৩৯, ৪০, ৪৩, ৪৯ ও ৫৫ ইঞ্চির বিভিন্ন মডেলের এলইডি টিভি। এছাড়া রয়েছে ৩২, ৩৯, ৪৩, ৪৯ ও ৫৫ ইঞ্চির অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি।
যুগের সাথে তাল মিলিয়ে এইচডি, ফুল এইচডি ও ফোরকে রেজ্যুলেশনের এলইডি ও স্মার্ট টিভি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন।
গাজীপুরের চন্দ্রায় স্থাপিত ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনে সর্বাধুনিক ইউরোপিয়ান প্রযুক্তি ও মেশিনারিজের সমন্বয়ে বছরে ১৩ লাখ এলইডি টেলিভিশন প্রস্তুত করার ক্ষমতা সম্পন্ন কারখানা স্থাপন করা হয়েছে। আদ্রতা, তাপ ও ধুলারোধী আইএসও ৭:১০০০০ মানের ক্লিন রুম তৈরি করা হয়েছে। রয়েছে প্লাস্টিক কেবিনেট, স্পিকার, রিমোট কন্ট্রোল ইউনিট, মাদার বোর্ড এবং প্যানেল প্রডাকশনের জন্য পৃথক ম্যানুফাকচারিং লাইন, যেখানে এলইডি টিভির মৌলিক কাঁচামাল থেকে প্রয়োজনীয় সব যন্ত্রাংশসহ তৈরি করা হচ্ছে।
ওয়ালটন টেলিভিশন বিপণন বিভাগের প্রধান মো. আব্দুল বারী বলেন, রমজান মাসে প্রতিবছরই টেলিভিশনের চাহিদা ও বিক্রি বাড়ে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলের অংশগ্রহণের ফলে গত কয়েকদিন এলইডি টিভি ব্যাপক বিক্রি হয়েছে।
তিনি আরও জানান, ২০১৬ সালের প্রথম পাঁচ মাসের (জানুয়ারি থেকে মে) তুলনায় চলতি বছরের একই সময়ে ওয়ালটন এলইডি টিভির বিক্রি বেড়েছে প্রায় ১০৯ শতাংশ। ২০১৬ সালের মে মাসের তুলনায় চলতি বছরের মে মাসে প্রায় ৯৭ শতাংশ বেশি এলইডি টিভি বিক্রি হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য মতে, বর্তমানে বাজারে ১৯ ইঞ্চি এলইডি টিভি মাত্র ৮ হাজার ৯৯০ টাকায় বিক্রি করছে ওয়ালটন। ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন বিক্রি হচ্ছে ১৩ হাজার ৭০০ টাকায়। ২৮ ইঞ্চি ও ৩২ ইঞ্চি এলইডি টিভি বাজারে পাওয়া যাচ্ছে যথাক্রমে ১৬ হাজার ৯০০ ও ১৮ হাজার ৮০০ টাকায়। সিলভার কালারের ৩৯ ইঞ্চি এলইডি টিভির দাম ৩২ হাজার ৯৯০ টাকা।
২৩ হাজার ৯০০ টাকায় দিচ্ছে ৩২ ইঞ্চি ইন্টারনেটভিত্তিক স্মার্ট টিভি। ৪৩ ইঞ্চির ওয়ালটন এলইডি ও স্মার্ট টিভির দাম পড়বে যথাক্রমে ৪১ হাজার ৯০০ টাকা ও ৪৮ হাজার ৯০০ টাকা।
ওয়ালটন এলইডি টিভিতে দেওয়া হচ্ছে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এলইডি প্যানেল ও খুচরা যন্ত্রাংশের জন্য দুই বছরের ওয়ারেন্টির সঙ্গে থাকছে পাঁচ বছরের বিক্রয়োত্তর সেবা।
