যুক্তরাজ্যে ভোটের ধাক্কা বাজারে
যুক্তরাজ্যের নির্বাচনে কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, বাজারে তার মিশ্র প্রভাব পড়েছে।
বেক্সিট সামনে রেখে সংসদীয় সংখ্যাগরিষ্ঠাতা পাওয়ার আশায় প্রধানমন্ত্রী টেরিজা মের আচানক ঘোষণা করা নির্বাচনের ফল প্রকাশের মধ্যে শুক্রবার ডলারের বিপরীতে পাউন্ডের ব্যাপক দরপতন হয়।
লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগূলোর মধ্যে আন্তর্জাতিক বড় প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দর বাড়লেও স্থানীয় কোম্পানিগুলোর শেয়ারের দরপতন হয়েছে।
তবে বিশ্নেষকদের মতে, ইউরোপ থেকে ব্রিটেনের বিচ্ছেদের ভোটের পর যুক্তরাজ্যের মুদ্রা স্টার্লিংয়ের ও সম্পদবাজারে যে ধররেন দীর্ঘমেয়াদী দরপতন হয়েছিল, সেরকম কিছু এবার হবে না।
বৃহস্পতিবারের নির্বাচনে প্রায় সব আসনের ফল এসে গেছে। এর মধ্যে দেখা যায়, মের কনজারভেটিভ পার্টি ভোটে এগিয়ে থাকলেও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
এর ফলে রাজনৈতিক অনিশ্চয়তার কারণে দুই সপ্তাহের মধ্যে শুরু হতে যাওয়া ব্রেক্সিটের প্রক্রিয়ায় বড় ধরনের ধাক্কা তৈরি হতে পারে শংকায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।
লন্ডনের লেনদেনে শুক্রবার পাউন্ড ১ দশমিক ৭ শতাংশ দর হারিয়ে ১ দশমিক ২৭৩৭ ডলারে বেচাকেনা হচ্ছিল। অন্যদিকে ১ দশমিক ৪ শতাংশ দর হারিয়ে ১ দশমিক ১৩৮৬ ইউরোতে লেনদেন হচ্ছিল।
পাউন্ডের দরপতনের প্রধানত আন্তর্জাতিক কোম্পানির সমন্বয়ে গঠিত লন্ডন স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক এফটিএসই ১০০ দশমিক ৮ শতাংশ বেড়ে ৭ হাজার ৫০৮ দশমিক ৪৭ পয়েন্টে উঠে।
গ্লাক্সোস্মিথক্লাইন ও দিয়াজিওর মতো আন্তর্জাতিক কোম্পানিগুলোর শেয়ার বেশ তেজি ছিল; ২ শতাংশের বেশি দর বেড়েছে। এসব কোম্পানির কার্যক্র প্রধানত দেশের বাইরে পরিাচলিত হওয়ায় পাউন্ডর দরপতনে তারা লাভবান হয়েছে।
তবে ভোটের ফলে ব্রিটের স্থানীয় কোম্পানিগুলো বড় ধাক্কা খেয়েছে; আবাসন কোম্পানিগুলোর শেয়ারের ৫ শতাংশের বেশি দরপতন হয়েছে, সেই সঙ্গে পাউন্ডের দর কমায় আমদানি ব্যয়বহুল হওয়ায় রিটেইল কোম্পানিগুলোর শেয়ারেরও দরপতন হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এই অনিশ্চয়তার ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমিয়ে দেবে, যার প্রভাব পড়বে সামগ্রিক চাহিদার উপর।
হারগ্রেভস ল্যান্সডাউনের নিকোলাস হেইটের মতে, আরও বেশ কয়েক ধরনের কোম্পানি সমস্যার মুখে পড়বে।
বিবিসিকে তিনি বলেন, “আবাসন কোম্পানিগুলোর ব্যাপক দরপতন হয়েছে। কিন্তু তার সঙ্গে যোগ দিয়েছে রেস্তোরাঁ, বড় ব্যাংক, ফ্যাশন রিটেইলার ও গণমাধ্যম প্রতিষ্ঠান।
“এখানে একটা ইঙ্গিত পরিষ্কার- ভোক্তাদের ক্রয়ক্ষমতা চাপে পড়বে।”
কনজারভেটিভ পার্টির টেরিজা মে নিরংকুশ বিজয় হবে আশাবাদী ব্যবসায়ীদের মুখে ছাই পড়েছে, সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা।
