২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফোন করেই সেবা পাবেন ‘হ্যালিও’ ব্যবহারকারীরা

এখন থেকে ফোন করেই বিক্রয়োত্তর সেবা পাবেন এডিসন গ্রুপের ‘হ্যালিও’ স্মার্টফোন ব্যবহারকারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2017, 12:14 AM

Updated : 19 Aug 2022, 04:50 PM

মঙ্গলবার এডিসন গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘হ্যালিও ডোরস্টপ সার্ভিস’ নামে এ সেবা উদ্বোধনের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সার্ভিসের মাধ্যমে হ্যালিও হটলাইন নাম্বারে শুধু একটি কল দিলেই, হ্যালিওর দক্ষ কর্মীরা পৌঁছে যাবে ব্যবহারকারীর দোরগোড়ায়। এ সেবা দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে।

“পার্টস রিপ্লেসমেন্টের মতো জটিল প্রয়োজনে হ্যালিও প্রতিনিধি ফোনটি কাস্টমার কেয়ারে নিয়ে গিয়ে ঠিক করাবে এবং পুনরায় সেটা গ্রাহকের কাছে পৌঁছে দেবে।”

সেবা পাওয়ার ফোন নম্বর ১৬২৭২ অথবা ০৯৬৬৬৭০০৬৬৬।