শাহ্জালাল ব্যাংকে নির্বাহী কমিটির সভা
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে কমিটির ৭১২তম এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়।
নির্বাহী কমিটির চেয়ারম্যান সানাউল্লাহ সাহিদের সভাপতিত্বে এ সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়।
সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক আক্কাচ উদ্দিন মোল্লা, আনোয়ার হোসেন খান ও খন্দকার শাকিব আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ্জাহান সিরাজ, এম. আখতার হোসেন, আব্দুল আজিজ এবং মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
