ঈদ পোশাকে হালকা রঙ ও সুতির প্রাধান্য
এবার গরম আর বৃষ্টিকে মাথায় রেখে ঈদের পোশাক তৈরিতে হালকা রঙ আর সুতির কাপড়কেই প্রাধান্য দিচ্ছে চট্টগ্রামের ফ্যাশন হাউসগুলো।
এবারের ঈদে থাকবে বর্ষা ও গরমের ভাব। সে বিষয়টি বিবেচনার রেখে এবারের ঈদ পেশাকের নকশা করছেন ডিজাইনাররা।
চট্টগ্রামের ‘শ্রেয়া’ ফ্যাশন হাউসের ডিজাইনার মনিদ্বীপা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্ষা আর গরমের বিষয়টি মাথায় রেখে এবার সুতি কাপড়ের ওপর বেশি জোর দেওয়া হয়েছে।
“আগে মানুষ জরি, চুমকির কাপড় পছন্দ করলেও এখন সবাই প্যাটার্ন বেইজড পোশাক ব্যবহার করতেই পছন্দ করেন। এই প্যাটার্ন বেইজড দুই বা তিন পার্টের লং গাউনের ওপর কাজ করা হয়েছে বেশি।”
ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন পাঞ্জাবি কারখানার শ্রমিকরা
শাড়ির ক্ষেত্রেও সুতির প্রাধান্য দেওয়া হলেও সিল্কের শাড়িও ডিজাইন করা হয়েছে। শাড়ির মধ্যে কারচুপি, স্ক্রিন প্রিন্ট ও ব্লকের কাজ করা হয়েছে বলে জানান তিনি।
‘ড্রিম ফ্যাশন হাউসের’ ডিজাইনার নাজু নাজমা জানান, বৃষ্টি ও গরমের বিষয়টি মাথায় রেখে সুতির পাশাপাশি শিফন ও জর্জেট কাপড়কে তারা এবার প্রাধান্য দিচ্ছেন ডিজাইনে।
“জর্জেট কাপড় বৃষ্টিতে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন সবাই। এসব হ্যান্ড পেইন্ট, প্রিন্টিং ও অ্যাম্ব্রয়ডারির সেলোয়ার কামিজ তৈরি করা হয়েছে বেশি। বর্ষা ও গরমের জন্য সাদা, আকাশী, মেজেন্ডা, স্কাই ব্লূ রঙগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে।”
ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন পাঞ্জাবি কারখানার শ্রমিকরা
“ফ্রক, গাউন রাখা হলেও কামিজের ক্ষেত্রে সেমি শর্ট কামিজ তৈরি করা হয়েছে।”
নূরজাহান বলেন, বৃষ্টি ও গরমকে মাথায় রেখে সুতির পাশাপাশি জর্জেটকে প্রাধান্য দেওয়া হলেও এবার তাদের থাকছে সিল্ক, মসলিনের কাপড়। ফিরোজা, নীল, বেগুনির পাশাপাশি মাল্টি কালার কাপড়ও ব্যবহার করা হয়েছে।
তিনি জানান, পাঞ্জাবিতে স্ক্রিন প্রিন্টের সাথে পাইপিং, অ্যাম্ব্রয়ডারি, শাড়ির পাড় ও আঁচলে অ্যাপলিক ও গায়ে স্ক্রিন প্রিন্ট ও হ্যান্ডপ্রিন্ট করা হয়েছে।
ব্যস্ত পাঞ্জাবি কারখানাগুলো
ঈদকে সামনে রেখে পাঞ্জাবির কারখানাগুলোয় এখন দম ফেলার সময় নেই শ্রমিকদের।
ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন পাঞ্জাবি কারখানার শ্রমিকরা
স্টার ব্র্যান্ডের মালিক জাহিদুল আমিন চৌধুরী তারেক জানান, নিজস্ব ডিজাইনে তৈরি করা তাদের পাঞ্জাবি নিজস্ব শোরুমের পাশাপাশি নগরীর বিভিন্ন শপিং মলে সরবরাহ করা হয়।
পাশাপাশি সিলেট, খাগড়াছড়িসহ বিভিন্ন জেলা ও উপজেলার বিভিন্ন শোরুমে সরবরাহ করা হয় তাদের পাঞ্জাবি।
তারেক বলেন, “এবার ঈদে বৃষ্টি ও গরম দুইটি অবস্থা বিরাজ করবে। সে বিষয়টি মাথায় রেখে এবছর পাঞ্জাবি তৈরি হচ্ছে।”
পাঞ্জাবি তৈরিতে সুতির কাপড়ের ওপর বেশি জোর দেয়া হলেও অন্য কাপড়গুলোও থাকছে বলে জানান তিনি।
