২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে ইউএস-বাংলার বাড়তি ফ্লাইট

ঈদ উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্যে নির্দিষ্ট ফ্লাইটের বাইরে বাড়তি ফ্লাইট চালাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2017, 06:44 PM

Updated : 19 Aug 2022, 04:49 PM

ইউ-এস বাংলার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা থেকে যশোর, সৈয়দপুর, বরিশাল ও রাজশাহী রুটে অধিক সংখ্যক অতিরিক্ত ফ্লাইট যুক্ত করা হয়েছে।

এছাড়া ঈদের পর যশোর, সৈয়দপুর ও রাজশাহী থেকে ঢাকা ফিরতেও অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

আগামী ১৫ জুন থেকে এসব অতিরিক্ত ফ্লাইট চলবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে বলা হয়, ঈদের আগে ঢাকা থেকে যশোরে দশটি, সৈয়দপুরে  চারটি, বরিশালে দুইটি এবং রাজশাহীতে চৌদ্দটি এবং ঈদের পর যশোর থেকে তিনটি, সৈয়দপুর থেকে একটি এবং রাজশাহী থেকে চারটি ফ্লাইট ঢাকার পথে চলবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স ঈদের পর পর্যটকদের সুবিধার্থে ২৭ জুন থেকে ঢাকা থেকে কক্সবাজারে ৭৬ আসনের ড্যাশ-৮-কিউ৪০০ ছাড়াও ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট পরিচালনা করতে যাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ঈদ উপলক্ষে পরিচালিত অতিরিক্ত ফ্লাইট ছাড়াও সিডিউল অনুযায়ী ইউএস-বাংলা প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামে ছয়টি, যশোরে দুইটি, কক্সবাজারে দুইটি, সৈয়দপুরে দুইটি ও সিলেটে একটি এবং সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করবে বরিশাল ও রাজশাহীতে।

বর্তমানে অভ্যন্তরীণ রুটের পাশাপাশি ইউএস-বাংলা এয়ারলাইন্স কলকাতা, কাঠমান্ডু, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, মাস্কাট রুটে ফ্লাইট পরিচালনা করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।