২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা ব্র্যান্ডের তালিকায় হুয়াওয়ে

বিশ্বে ২০১৭ সালের সেরা ব্র্যান্ডের তালিকায় একশ’র মধ্যে রয়েছে হুয়াওয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2017, 06:02 PM

Updated : 19 Aug 2022, 04:50 PM

ফোর্বসের করা ‘ওয়ার্ল্ড’স মোস্ট ভ্যালুয়েবল ব্র্যান্ড ২০১৭’ তালিকায় হুয়াওয়ে ৮৮তম অবস্থানে রয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

হুয়াওয়ের ব্র্যান্ড ভ্যালুর পরিমাণ ৭.৩ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া স্মার্টফোনের গ্লোবাল মার্কেট শেয়ারের ৯.৩ শতাংশ দখল করে রাখায় হুয়াওয়ে ব্র্যান্ডটি কনজ্যুমার বিজনেসের তালিকায় তিন নম্বরে উঠে এসেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। ফোর্বস ছাড়াও ইন্টারব্র্যান্ডর শীর্ষ গ্লোবাল ব্র্যান্ড ২০১৬-এর তালিকায় ৭২তম স্থানে এবং ব্র্যান্ডজি-এর শীর্ষ ১০০টি ভ্যালুয়েবল গ্লোবাল ব্র্যান্ডের তালিকায় ৫০তম স্থানে উঠে এসেছে হুয়াওয়ে।

এ বিষয়ে হুয়াওয়ের কনজ্যুমার বিজনেস গ্রুপ (সিবিজি)-এর সিইও রিচার্ড ইউ বলেন, “হুয়াওয়ের পণ্য ও ব্র্যান্ডকে আন্তর্জাতিকমানের স্বীকৃতি দেওয়ায় আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ২০১৭ সালে গ্রাহকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে কাজ করার পাশাপাশি চ্যানেল, রিটেইল, ব্র্যান্ড, মার্কেটিং এবং সার্ভিসের ক্ষেত্রে গ্রাহককেন্দ্রিক মনোভাব নিয়ে উন্নয়নের ধারা বজায় রাখার ব্যাপারে হুয়াওয়ে সিবিজি দৃঢ়-প্রতিজ্ঞ।”