২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাইক্রোসফটের কান্ট্রি পার্টনার অফ দ্য ইয়ার ‘আমরা টেকনোলজিস’

সন্তোষজনক সেবার মানের জন্য আমরা টেকনোলজিস লিমিটেডকে ‘কান্ট্রি পার্টনার অফ দ্য ইয়ার ২০১৭’ ঘোষণা করেছে মাইক্রোসফট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2017, 09:51 PM

Updated : 19 Aug 2022, 04:49 PM

আমরা টেকনোলজিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাইক্রোসফটের প্রযুক্তি ও সেবাগুলো ভোক্তাদের কাছে যথাযথভাবে পৌঁছানোর স্বীকৃতি হিসেবে এই পুরস্কার।

মাইক্রোসফট করপোরেশনের করপোরেট ভাইস প্রেসিডেন্ট রন হাডলস্টোন বলেন, “আমরা টেকনোলজিস লিমিটেডকে ‘মাইক্রোসফট কান্ট্রি পার্টনার অফ দ্য ইয়ার ২০১৭ ফর বাংলাদেশ’ পুরস্কার দিতে পেরে আমরা সম্মানিত বোধ করছি।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মাইক্রোসফট কান্ট্রি পার্টনার অফ দ্যা ইয়ার অ্যাওয়ার্ডস’ অংশীদারদের দেওয়া হয়ে থাকে দেশ-পর্যায়ে বিগত বছরে মাইক্রোসফটের প্রযুক্তি ও সেবা প্রদানে দক্ষতা ও উৎকর্ষের বিষয়টি বিবেচনা করে।

আমরা কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফারহাদ আহমেদ বলেন, “মাইক্রোসফট কান্ট্রি পার্টনার অফ দ্য ইয়ার পুরস্কার অর্জন করায় আমরা গর্ববোধ করছি। ‘আমরা’ সহযোগিতা ও সমন্বয়ে বিশ্বাসী।”