২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিএল-বাটারফ্লাই পে-রোল চুক্তি

বাটারফ্লাই মার্কেটিংয়ের কর্মকর্তা কর্মচারীরা এখন থেকে তাদের বেতন পাবেন ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2017, 07:59 PM

Updated : 19 Aug 2022, 04:49 PM

সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি পে-রোল ব্যাংকিং চুক্তি হয়েছে বলে ইবিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, বাটারফ্লাই মার্কেটিংয়ের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম এ মান্নান এবং ইবিএলের ভোক্তা ব্যাংকিং বিভাগ প্রধান নাজিম এ চৌধুরী সম্প্রতি এই চুক্তিতে সই করেন।

দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।