২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজায় বিকাশে কেনাকাটায় ‘ক্যাশব্যাক’

মোবাইল লেনদেন প্রতিষ্ঠান বিকাশের গ্রাহকরা রোজার মাসে ই-কমার্স সাইটসহ দেশের ৫৯টি ব্র্যান্ড ও সুপার স্টোরে কেনাকাটায় সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2017, 07:54 PM

Updated : 11 Apr 2022, 11:43 PM

সম্প্রতি বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব প্রতিষ্ঠানের এক হাজার ১৩২টি আউটলেটে কেনাকাটার মূল্য বিকাশে পরিশোধের সাথে সাথেই গ্রাহকের একাউন্টে ক্যাশব্যাকের টাকা জমা হবে।

পহেলা জুন থেকে শুরু হওয়া অফারটি চলবে ঈদের দিন পর্যন্ত।