শাহ্জালাল ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে কমিটির ৭১১তম এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়।
ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান সানাউল্লাহ সাহিদের সভাপতিত্বে এ সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় অন্যদের মধ্যে নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, পরিচালক আক্কাচ উদ্দিন মোল্লা, আনোয়ার হোসেন খান ও খন্দকার শাকিব আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ্জাহান সিরাজ, এম আখতার হোসেন, আব্দুল আজিজ এবং মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
