লংকাবাংলার নতুন এমডি খাজা শাহরিয়ার
লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন খাজা শাহরিয়ার।
মঙ্গলবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি তাকে এ পদে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।
বিশ বছরের বেশি সময়ের পেশাগত জীবনে লংকাবাংলার আগে ব্র্যাক ব্যাংক, জিএসপি ফাইন্যান্স কোম্পানি, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি, উত্তরা ব্যাংক ও গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানির বিভিন্ন পদে ছিলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করা শাহরিয়ার পরে অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং ও ফাইন্যান্সে ব্যাচেলর অব বিজনেস এবং মেলবোর্ন ভিক্টরিয়া বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্সে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি লাভ করেন।
কর্মজীবনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, হংকং, ভারতসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ কর্মশালা এবং সেমিনারে অংশ নেন তিনি।
