২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডিসন গ্রুপ ও র‌্যাডিসন ব্লুর মধ্যে চুক্তি

স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি মোবাইলের মূল প্রতিষ্ঠান এডিসন গ্রুপ এবং র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2017, 07:25 PM

Updated : 19 Aug 2022, 04:42 PM

এডিসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্পতি হওয়া এ চুক্তির আওতায় র‌্যাডিসন ব্লুর সব রুম ট্যারিফের উপর এডিসন গ্রুপের সব কর্মকর্তা ও অতিথিরা ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এছাড়া অন্যান্য সুযোগও পাবেন।

এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং সিএফও মো. জাকারিয়া শাহিদ এবং র‌্যাডিসন ব্লুর জেনারেল ম্যানেজার ক্রিস্টোফ ভগেলি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।