এনআরবি ব্যাংকে মুদ্রাপাচার প্রতিরোধ বিষয়ক কর্মশালা
এনআরবি ব্যাংক লিমিটেডে মুদ্রা পাচার প্রতিরোধ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি শাখা প্রধানরা অংশ নেন।
