২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমিরেটসের টিকেটে ইবিএল কার্ডধারীদের মূল্য ছাড়

এমিরেটস এয়ারলাইনে ভ্রমণে টিকেটের দামের ওপর ১২ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) ভিসা ও মাস্টার কার্ডধারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2017, 12:27 AM

Updated : 19 Aug 2022, 04:34 PM

দুই প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষরিত ‘ক্লোজড ইউজার গ্রুপ অনলাইন’ শীর্ষক একটি সমঝোতা স্মারকের আওতায় এই সুবিধা দেওয়া হবে।

সম্প্রতি রাজধানীর সাবেরা টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশে এমিরেটসের এরিয়া ম্যানেজার খালিদ জে হাসান এবং ইস্টার্ন ব্যাংকের অ্যাকটিং হেড অব বিজনেস এম খোরশেদ আনোয়ার।

ইবিএল ও এমিরেটস এর এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

খালিদ হাসান বলেন, “ইস্টার্ন ব্যাংকের সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব স্থানীয় জনগণের প্রতি এমিরেটসের অঙ্গীকারই পুনর্ব্যক্ত করেছে। যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতাকে সুখময় করে তোলার লক্ষ্যে আমরা প্রতিনিয়ত নতুন কিছু প্রবর্তন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

“ইবিএল কার্ডধারীদের এই সুযোগ গ্রহণ করে এমিরেটসে বিশ্বমানের সেবা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।”

অনুষ্ঠানে ব্যাংকের হেড অব কনজ্যুমার প্রোপজিশন্স মো. বিন মাজিদ খান, এসোসিয়েট ম্যানেজার খান আসিফ ইমরান, এমিরেটসে কমার্শিয়াল সাপোর্ট ম্যানেজার ওমর বুসলাইবি, সেলস্ ম্যানেজার ইসমাইল ভূঞাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।