২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-ব্যাংকক রুটে ইউএস-বাংলার নতুন অফার

ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে ব্যাংকক রুটের ভাড়ায় নতুন অফার ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2017, 09:54 PM

Updated : 11 Apr 2022, 11:32 PM

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৩ মে  থেকে ইউ-এস বাংলা এয়ারলাইন্স সপ্তাহে চারদিন ঢাকা থেকে ব্যাংকক রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে মাত্র ২০ হাজার টাকায় আকর্ষণীয় রিটার্ন ভাড়া ঘোষণা করা হয়েছে।

ভাড়ায় সব ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভূক্ত বলেও বিজ্ঞপ্তিতে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮টি বিজনেস ক্লাসসহ মোট ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে সপ্তাহে প্রতি সোম, বুধ, শুক্র ও শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যায়।

স্থানীয় সময় দুপুর ১টা ১০ মিনিটে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে ফ্লাইটটি।

ফিরতি ফ্লাইটি ব্যাংকক থেকে স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে যাত্রা করে বিকাল ৩টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছায়।

বর্তমানে ইউএস-বাংলা অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট পরিচালনা করছে এবং আন্তর্জাতিক পরিসরে ঢাকা থেকে কাঠমান্ডু, কলকাতা, মাস্কাট, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক এবং চট্টগ্রাম থেকে কলকাতা ও মাস্কাট রুটে ফ্লাইট পরিচালনা করছে।