২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিডিসি ফাইন্যান্স ও প্রাণ-আরএফএল চুক্তি

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড সম্প্রতি প্রাণ-আরএফএল গ্রুপের সঙ্গে একটি অংশীদারিত্ব চুক্তি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2017, 09:51 PM

Updated : 11 Apr 2022, 11:32 PM

ঢাকার একটি হোটেলে এই চুক্তিটি স্বাক্ষরিত হয় বলে আইপিডিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তির ফলে প্রাণ-আরএফএল গ্রুপের সরবরাহকারী ও কৃষিজীবীদের আর্থিক সুবিধা দেবে আইপিডিসি।

কম সুদে এবং সর্বনিম্ন সার্ভিস চার্জের মাধ্যমে তাদের কারখানার আর্থিক খাতে (বিল/ ইনভয়েসের বিপরিতে) আর্থিক সুবিধা উপভোগ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের সিইও মমিনুল ইসলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ এফ এম বরকত উল্লাহ, জেনারেল ম্যানেজার রিজওয়ান দাউদ শামস, প্রাণ-আরএফএলের ফাইন্যান্স ডিরেক্টর উজমা চৌধুরীসহ দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।