ব্র্যাক ব্যাংকের ‘ডেভেলপার্স ফ্যামিলি নাইট’
রিয়েল এস্টেট সেক্টরের উদ্যোক্তাদের জন্য প্রথমবারের মতো ‘ডেভেলপার্স ফ্যামিলি নাইট ২০১৭’-এর আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।
সম্প্রতি এই অনুষ্ঠানটি হয় বলে ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন, রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুর রহিম, রিটেইল সেলস বিভাগের প্রধান কায়সার হামিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
