২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে দারাজ’র হোম ডেলিভারি সেবা শুরু

অনলাইন মার্কেট দারাজ ডটকম ডটবিডি এবার হোম ডেলিভারি শুরু করল সিলেট ও শ্রীমঙ্গলে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2017, 09:19 PM

Updated : 11 Oct 2022, 01:58 PM

রোববার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকাবাসীর মতোই এখন থেকে ওই অঞ্চলের বাসিন্দারা পুরোপুরি উপভোগ করতে পারবেন ই-কমার্সের সুবিধা।

“দারাজ বাংলাদেশের প্রায় এক লাখ পণ্য এখন তাদের হাতের নাগালে। আশা করা যাচ্ছে এই উদ্যোগে তারা লাভবান হবেন এবং গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি পাবে,” বলা হয় বিজ্ঞপ্তিতে।    

এর আগে ঢাকা ও চট্টগ্রামে হোম ডেলিভারি শুরু করেছিল দারাজ। এ বছরের মধ্যেই কুমিল্লা, বগুড়া, রাজশাহী, খুলনা, বরিশালসহ আরও ২০টি জেলায় শুরু হতে যাচ্ছে দারাজ বাংলাদেশের হোম ডেলিভারি।

দারাজ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর বেনজামিন দি ফুশিয়ের বলেন, “আমরা চাই অদূর ভবিষ্যতে বাংলাদেশের প্রতিটি প্রান্তে মানুষের দোরগোড়ায় পণ্য পৌঁছে দিতে। এই উদ্যোগের ফলে ই-কমার্সের প্রসার আরও বাড়বে এবং দেশে ই-কমার্স ক্ষেত্রের ভিত্তি আরও শক্ত হবে।”