২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে স্বপ্ন’র আরও একটি আউটলেট

রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে নতুন আউটলেট চালু করেছে সুপারস্টোর রিটেইল চেইন স্বপ্ন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2017, 08:13 PM

Updated : 11 Apr 2022, 11:31 PM

শুক্রবার গুলশান অ্যাভিনিউয়ে হোসনা সেন্টারে স্বপ্নের ৬০তম এ আউটলেট উদ্বোধন করেন বিশ্বখ্যাত শেফ টমি মিয়া এবং স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির।

হাসান নাসির বলেন, স্বপ্ন দ্রুত ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। ব্যবসায়িক কার্যক্রমের শুরু থেকেই স্বপ্ন সমাজের বিভিন্ন শ্রেণির ভোক্তাগণের জীবন যাত্রার মান উন্নয়ন করে সঠিক দাম ও গুণগতমান সম্পন্ন পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করার পাশাপাশি নিত্য নতুন অফার ও বাজার দর থেকে সাশ্রয়ী দামে পণ্য সরবরাহ করে ক্রেতাদেরকে সর্বোত্তম সেবা প্রদান করে আসছে।

একইসাথে সরাসরি উৎস থেকে সংগ্রহ করা সেরা মানের মাছ, শাক, সবজি, ফল, মাংস ইত্যাদি ক্রেতাদের প্রতিদিন স্বপ্ন আরও বেশি বাজার করতে আকৃষ্ট করছে। সবমিলিয়ে ক্রেতাদের স্বপ্ন এর উপর আস্থা ও বিশ্বাস গত কয়েক বছরে বেড়ে বহুগুণ হয়েছে।

তিনি বলেন, বর্তমানে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেটে ৬০টি নিজস্ব সুসজ্জিত বৃহৎ আউটলেট এবং ১১টি ফ্র্যানচাইজির মাধ্যমে স্বপ্ন তার কার্যক্রম পরিচালনা করছে।

২০০৮ সালের অক্টোবরে যাত্রা শুরু করা স্বপ্ন’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে সুপারস্টোর খাতের আনুমানিক ৪৫ শতাংশ অংশ বাজার দখল করে এবং মিলওয়ার্ড ব্রাউন ও বাংলাদেশে ব্র্যান্ড ফোরামের স্বীকৃতিতে দেশের ১ নম্বর সুপারস্টোর রিটেইল চেইন শপের স্থান অর্জন করেছে স্বপ্ন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বপ্ন’র অপারেশন ডিরেক্টর আবু নাছের, বিজনেস ডিরেক্টর সোহেল তানভির খান, বিজনেস হেড সাইফুল আলম, চিফ অব সেলস শামসুদ্দোহা শিমুলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।