২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যান্ড শপগুলোতে হুয়াওয়ে পি-১০ ও পি-১০ প্লাস

স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ে তাদের পি-১০ ও পি-১০ প্লাস মডেলের মোবাইল ফোন সেটের বাজারজাতকরণ শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2017, 06:17 PM

Updated : 11 Apr 2022, 11:32 PM

পি-১০ ও পি-১০ প্লাস মডেল দুটির অগ্রিম বুকিং দেওয়া গ্রাহকদের জন্য র্যা ফেল ড্রয়ের ফল ঘোষণা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণীর মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

র্যা ফেল ড্র-তে পুরস্কার হিসেবে বিজয়ীদের কেউ পেয়েছেন অ্যাডিক্সিন মোটরবাইক, কেউ পেয়েছেন গিফট বক্স, বিজনেস ব্যাগ।

গত ২২ এপ্রিল শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর রবির সঙ্গে অংশীদারিত্বে গিয়ে পি-১০ ও পি-১০ প্লাস উন্মোচন করে গ্রাহকদের জন্য অগ্রিম বুকিংয়ের ব্যবস্থা করে প্রতিষ্ঠানটি। আগ্রহী ক্রেতাদের জন্য সর্বোচ্চ ২৪ মাসের সহজ কিস্তি সুবিধাও দেওয়া হয়।

হুয়াওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হুয়াওয়ের নতুন মডেল পি-১০ ও পি-১০ প্লাসে ব্যবহার করা হয়েছে লাইকা ফ্রন্ট ক্যামেরা। অত্যাধুনিক স্টুডিও মানের রি-লাইটিং ও থ্রিডি ফেসিয়াল শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহৃত হওয়ায় যেকোনো পরিবেশে চমৎকার ছবি তুলতে পারবেন ব্যবহারকারীরা। বাড়তি আকর্ষণ হিসেবে রয়েছে হাইব্রিড জুম।

এছাড়াও প্যানটন কালার ইনস্টিটিউটের সঙ্গে অংশীদারিত্বে ফ্যাশনেবল রংয়ের মিশ্রণ ঘটিয়ে, বিশেষ করে হাইপার ডায়মন্ড-কাট পদ্ধতিতে তৈরি করা হয়েছে নতুন এ দুই ডিভাইস।

পাশাপাশি কাটিং এজ প্রযুক্তি ও হুয়াওয়ে সুপারচার্জ পি-১০ ও পি-১০ প্লাসকে সর্বাধুনিক প্রযুক্তির স্মার্টফোনের কাতারে নিয়ে গিয়েছে বলে দাবি করছে কোম্পানিটি।

তারা বলছে, অত্যাধুনিক ডিজাইনসম্বলিত স্মার্টফোনটির উচ্চমাত্রার কার্যকারিতা বজায় রাখতে এতে যুক্ত করা হয়েছে দ্রুততম সময়ে চার্জিং প্রযুক্তি হুয়াওয়ের সুপারচার্জ। অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ নুগাট ৭.১ এবং হুয়াওয়ের নিজস্ব ইন্টারফেস ইএমইউআই ৫.১।

দ্রুতগতিতে কর্ম সম্পাদনের জন্যে হ্যান্ডসেটটিতে ব্যবহার করা হয়েছে হাইসিলিকন কিরিন ৯৬০ চিপসেট, ২.৪ গিগাহার্টজ কোর্টেক্স এ ৭৩ ও ১.৮ গিগাহার্টজ প্রসেসর ও ৪ জিবি র্যাাম। ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি বা রমের পাশাপাশি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে হ্যান্ডসেটটির ধারণ ক্ষমতা। আছে ফোরজি প্রযুক্তির ডুয়েল সিম ব্যবহারের সুবিধা।

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিভাইস সেলস ডিরেক্টর জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “গ্রাহকদের অভূতপূর্ণ সাড়া পেয়ে আমরা সন্তুষ্ট। রবি বান্ডেল অফার ও আকর্ষণীয় উপহারের সমন্বয়ে আমরা অগ্রিম বুকিং শুরু করেছিলাম। মাত্র ১০ দিনে অগ্রিম বুকিংয়ের জন্যে রাখা সবকটি ডিভাইস বিক্রি হয়ে গিয়েছে।”

হুয়াওয়ে ফ্ল্যাগশিপ ডিভাইস পি-১০ ও পি-১০ প্লাসের বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৫৬,৯০০ এবং ৬৬,৯০০ টাকা। আর রবি গ্রাহকরা পি-১০ কিংবা পি-১০ প্লাস ক্রয় করলে পাবেন ১৫ জিবি ফ্রি ইন্টারনেট ডাটা। এক্ষেত্রে প্রতিমাসে পাঁচ জিবি করে তিনমাসে মোট ১৫ জিবি ফ্রি ইন্টারনেট ডাটা উপভোগ করতে পারবেন ক্রেতারা।

জিয়াউদ্দিন চৌধুরী জানান, বসুন্ধরা সিটি শপিং মল ও যমুনা ফিউচার পার্কসহ দেশব্যাপী ৬৪ জেলার হুয়াওয়ে ব্র্যান্ড শপগুলো থেকে নতুন হ্যান্ডসেট দুটি কিনতে পারবেন ক্রেতারা।

হুয়াওয়ে কনজিউমার বিজনেস গ্রুপ হুয়াওয়ে বর্তমানে ১৭০টিরও বেশি দেশে নিজেদের পণ্য ও সেবা পরিচালনা করছে। গত বছর সারা বিশ্বে তৃতীয় সর্বোচ্চ মোবাইল ফোন রপ্তানি করেছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্র, জার্মানি, সুইডেন, রাশিয়া, চীন ও ভারত মিলে বর্তমানে হুয়াওয়ের ১৬টি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) সেন্টার স্থাপন করা হয়েছে। তৃতীয় বিজনেস ইউনিট হিসেবে হুয়াওয়ে কনজিউমার বিজি-এর আওতায় আছে স্মার্টফোন, মোবাইল ব্রডব্যান্ড ডিভাইসেস, হোম ডিভাইসেস এবং ক্লাউড সার্ভিসেস।