২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লাইটে ব্যাগ না আসায় পাকিস্তানি এয়ারলাইনসের যাত্রী ক্ষতিপূরণ

নির্ধারিত ফ্লাইটে ব্যাগ না আসায় যাত্রীদের পাঁচ লাখ টাকা ‌‌‌‌‘অন্তর্বর্তীকালীন সুবিধা’ প্রদান করেছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2017, 09:07 PM

Updated : 19 Aug 2022, 04:32 PM

বৃহস্পতিবার করাচি থেকে ছেড়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত এয়ারলাইনসটির পিকে-২৬৬ ফ্লাইট, যার ১৮৩ জন যাত্রীর মধ্যে ১২৪ জনেরই ব্যাগ আসেনি বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

পরে যাত্রীদের বিক্ষোভের মধ্যে বিমানবন্দরে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট মো. ইউসুফের হস্তক্ষেপে পিআইএ পলিসি অনুযায়ী যাত্রী প্রতি ৫০ ডলার হারে বাংলাদেশি মুদ্রায় পাঁচ লাখ টাকার বেশি অন্তবর্তীকালীন সুবিধা দিতে বাধ্য হয়।

পাশাপাশি আগামী সোমবারের পরবর্তী ফ্লাইটে যাত্রীদের রেখে আসা সব ব্যাগ ঢাকায় পৌঁছবে বলে নিশ্চিত করে।

শাহজালাল বিমানবন্দরে কর্মরত পাকিস্তানি এয়ারলাইনসটির ট্রাফিক অফিসার আমির আহমেদ বলেন, যাত্রীদের ব্যাগ সময় মতো না আসায় তাদের ‘ইনটারিম রিলিফ’ দেওয়া হয়েছে। সোমবার পরবর্তী ফ্লাইটে সব ব্যাগ চলে আসবে।

এত বেশি পরিমাণে ব্যাগ ‘লেফ্ট বিহাইন্ড’ হওয়ার পেছনে কারণ খতিয়ে দেখা হবে বলে জানান ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ।